ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ে দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এবার তারা ফার্মগেট এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখে অবরোধ করেছে। এতে করে এক্সপ্রেসওয়ে দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ফার্মগেটে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে ফার্মগেট, বিজয় সরণি ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে তারা এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের মধ্যেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Tag :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়ে দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে

Update Time : ০১:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪