ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, যোগাযোগ আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের সম্পর্ক খুব ভালো।

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু

আফ্রিকান সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডেমোক্রটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন ইবোলা প্রাদুর্ভাবের কথা জানিয়েছে।

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মালদ্বীপে নিখোঁজ ইতালীয় নাগরিকদের খোঁজে চলছে উদ্ধার অভিযান

মালদ্বীপে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনার পর নিখোঁজ চার ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। দেশটির কর্মকর্তারা শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছেন।

ইরান-আমিরাতের মধ্যে দীর্ঘমেয়াদি মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ল্যাভরভ

শুক্রবার পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। একই সঙ্গে অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে ‘উসকানিবিহীন আগ্রাসনের’ মাধ্যমে ওয়াশিংটন ও তেল আবিব অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলেছে।

ভারতে শতাব্দী প্রাচীন মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার জেলার কামাল মওলা মসজিদ কমপ্লেক্সকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার (১৫ মে) দেওয়া রায়ে আদালত ২০০৩ সালে ভারতের জরিপ সংস্থার (এএসআই)-সেই নির্দেশ বাতিল করে দেয়, যেখানে মুসলিমদের ভোজশালা প্রাঙ্গণে শুক্রবারের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল।

আমিরাতে নাহিয়ান-মোদির বৈঠক, জ্বালানি-প্রতিরক্ষাসহ একাধিক চুক্তি সই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান আবুধাবিতে বৈঠক করেছেন। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো ও বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কিন সিআইএ প্রধানের কিউবা সফর, ১০০ মিলিয়ন সহায়তা প্রস্তাব

কিউবার জন্য ১০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রস্তাব আবারও নবায়ন করেছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা নবায়নের পর কিউবা সফর করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফ। হাভানায় কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে এরই মধ্যে তিনি বৈঠক করেছেন।

নিরাপত্তার নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করছে রাশিয়া: আলি বাঘেরি

মধ্যপ্রাচ্য সংকটে জাতিসংঘে নিজেদের পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তাদাতা (সিকিউরিটি গ্যারান্টর) হিসেবে কাজ করছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মে) রুশ নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলেকজান্ডার ভেনেদিকতভের সঙ্গে বৈঠক শেষে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান আলি বাঘেরি এ কথা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ মে ২০২৬

Update Time : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬