ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা, ভারতে ঈদ-পূজায় দাম বাড়ার শঙ্কা

ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক ও সুতা। এই সিদ্ধান্তের ফলে কোরবানির ঈদ ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগে পশ্চিমবঙ্গের বাজারে তৈরি পোশাকের দামে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করলো বাংলাদেশ

কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এই চুক্তি করে। তবে সম্প্রতি জিআরএসই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার এই অর্ডার বাতিল করেছে। এই চুক্তি ছিল ভারত সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে দেওয়া ৫০ কোটি ডলারের ঋণরেখার অধীনে প্রথম বড় প্রকল্প।

ভারত এই পরাজয় কখনো ভুলবে না: শাহবাজ শরিফ

সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, তারা যুদ্ধকে শত্রুর ভূখণ্ডে পর্যন্ত নিয়ে গেছে এবং খুব অল্প সময়েই আগ্রাসী পক্ষকে মাটিতে নামিয়ে এনে শিক্ষা দিয়েছে। ভারত এই পরাজয় কখনো ভুলবে না। ইনশাআল্লাহ, একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কে গুরুত্ব চীনের

ভালো প্রতিবেশী মানেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঘর বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ানবিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক লিয়াং জিয়ানজুন। তিনি বলেন, চীনের অনেক গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতিমালার সূচনা বা অগ্রগতি প্রথমে প্রতিবেশী দেশগুলোতেই হয়েছে। যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ।

চালের দাম বৃদ্ধি নিয়ে চাপে জাপানের প্রধানমন্ত্রী

জাপানে এপ্রিল মাসে মূল্যস্ফীতি দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনা জুলাই মাসের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যখন একজন মন্ত্রী চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে পদত্যাগে বাধ্য হয়েছেন এবং সরকারকে জরুরি মজুত থেকে চাল ব্যবহার করতে হচ্ছে।

ইইউ’র পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আগামী মাসের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইইউ’র সঙ্গে আমাদের আলোচনা একেবারেই ফলপ্রসূ হচ্ছে না। তাই আমি সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের প্রথম দিন বুধবার (২৮ মে) হতে পারে। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন।

চিপস্ চুরির অপবাদ, চিরকুট লিখে ৭ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোসাইবেড় বাজারে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে ‘আত্মহত্যা’ করেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণেন্দু দাস। মৃত্যুর আগে অঙ্ক খাতার এক কোণে মাকে লেখা চিরকুটে সে বলে, মা, আমি বলে যাচ্ছি যে, কুড়কুড়েটি (চিপস) রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।

অবশেষে গাজায় ঢুকলো ত্রাণ, ২ দিনে অনাহারে আরও ২৯ মৃত্যু

স্থানীয় সময় বুধবার (২১ মে) দিনগত রাতে কেরেম শালোম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়্যারহাউসে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে অনাহারে আরও ২৯ জন মারা গেছে, যাদের বেশির ভাগই শিশু।

তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তুরস্কে ২০১৬ সালের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত এমন একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে ৬৩ জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছেন। তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বাহিনীর সদস্য।

Tag :

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ মে ২০২৫

Update Time : ০২:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫