ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬

এফডিসিতে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো : ইলিয়াস কাঞ্চন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ৩১০ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ভোট শুরুর আগেই বিভিন্ন স্থানে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে এফডিসির মূল ফটকের দুইপাশেই রয়েছেন সারিবদ্ধ পুলিশ সদস্য।

জানা গেছে, নির্বাচন উপলক্ষে এফডিসিতে মোট ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এত কড়া নিরাপত্তা প্রয়োজন ছিল না বলে মনে করেন এবারের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’

২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে তিনি ভোট দেন। এরপর অন্যান্য প্রার্থী, সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।

ভোট দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। আর ভোটাররা আসলে আরও ভালোভাবে বোঝা যাবে।’

উল্লেখ্য, এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Tag :
জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

এফডিসিতে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো : ইলিয়াস কাঞ্চন

Update Time : ০৬:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২