ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফারস। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন ‘বেশ কিছু ছোট ড্রোন’ ভূপতিত করা হয়েছে। তেহরান ও ইসফাহানসহ বেশ কিছু শহরে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের ইসফাহান শহরটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে সামরিক গবেষণা ও উন্নয়ন স্থাপনা ও সামরিক ঘাঁটি রয়েছে দেশটির। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচীর কেন্দ্রস্থল নাতাঞ্জসহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক সাইটও রয়েছে।

সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার বদলা হিসেবে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে গত শনিবার রাতভর ৩০০-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল।

দ্য পদ্মা২৪.কম/জ

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

Update Time : ০৩:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪