ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

এবার হজের সময় প্রচণ্ড তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়

আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। এবার হজের সময় প্রচণ্ড তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়টিতে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে— এ বছর তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যা হজযাত্রীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুলআলি বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি করতে সক্ষম এমন সব মুসলমানকে অন্তত একবার হজ করা ফরজ। এ বছরের হজ শুরু হচ্ছে ১৪ জুন শুক্রবার।

ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সতর্ক করেছে, হজে মক্কা এবং অন্যান্য পবিত্র স্থানে গড় তাপমাত্রা দেড় ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। মক্কায় গড় উচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।  এবং দিনের বেলা আবহাওয়া খুবই গরম থাকবে।

আল-আব্দুলআলি বলেন, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসরণ করতে হবে। যেমন সূর্যের সরাসরি এক্সপোজার এড়াতে ছাতা বহন করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং ক্লান্তি ও তাপ কমাতে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা।

নিরাপদ হজের জন্য কিছু পরামর্শ

হজের সময় গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত তাপমাত্রায় হিটস্ট্রোক বাড়তে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে— হিটস্ট্রোক হলে অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে শীতল জায়গায় স্থানান্তরিত করতে হবে। এ সময় পানি দিয়ে শরীর মুছতে হবে এবং এয়ারকন্ডিশনারের আশপাশে থাকার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

হজযাত্রীদের সূর্যের আলো থেকে সরাসরি দূরে থাকা, ভিড় এড়ানো এবং খাবার পানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হজের আনুষ্ঠানিকতা পালনের সময় পানিশূন্যতা এড়াতে হজযাত্রীদের প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং ফল ও শাকসবজির মতো পানিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

এবার হজের সময় প্রচণ্ড তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়

Update Time : ০৬:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪