ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

এরিক ও বিদিশার নিরাপত্তা শঙ্কায় জিডি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান শাহাতা জারাব এরিক এরশাদ ও তার মা বিদিশা সিদ্দিকের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এরশাদের রেখে যাওয়া ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। এরিক ও বিদিশার নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর- ৬৫৫।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গুলশান থানায় এ জিডি করা হয়।

শুক্রবার দুপুরে কাজী মামুন রাইজিংবিডিকে বলেন, ‘সংবাদ সম্মেলন করার পর থেকে সাবেক রাষ্ট্রপতির বাসা প্রেসিডেন্ট পার্ক, এমনকি আমার চলাচলের পথ ও অফিসের আশপাশে অপরিচিত লোকজনের চলাফেরা করতে দেখা গেছে। এতে আমি সাবেক রাষ্ট্রপতির সন্তান এরিক ও তার মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় জিডি করেছি।’

জিডিতে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী শাহাতা জারাব এরশাদ এরিক, পিতা: হুসেইন মুহম্মদ এরশাদ, মাতা: বিদিশা সিদ্দিক, ১০ প্রেসিডেন্ট পার্ক, দূতাবাস রোড, বারিধারা, ঢাকায় বসবাস করে আসছেন। কিছু দিন ধরে লক্ষ করতে পারছেন ১০ প্রেসিডেন্ট পার্ক, দূতাবাস রোডসহ আশপাশে অপরিচিত কিছু লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এবং প্রেসিডেন্ট পার্কের ওপর নজরদারি করছে।

এমতাবস্থায় শাহাতা জারাব এরশাদ এরিক ও তার মা বিদিশা সিদ্দিকের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করতে মর্জি হয়।’

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬

এরিক ও বিদিশার নিরাপত্তা শঙ্কায় জিডি

Update Time : ০৭:০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১