ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

এলএসডিসহ ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

দেশে এলএসডি মাদক সেবন ও ব্যবসার সাথে ১৫টি সক্রিয় গ্রুপ রয়েছে। রাজধানীর শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা হলেন- এসএম মনওয়ার আকিব (২০), সাইফুল ইসলাম সাইফ (২০), নাজমুস সাকিব (২০), বিএম সিরাজুস সালেকীন (২৪) ও নাজমুল ইসলাম (২৪)।

রোববার (৩০ মে) রাতে পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ এসব তথ্য জানান ।

একই মামলায় গত বুধবার গ্রেপ্তার হওয়া অন্য তিন আসামিকে বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রবিবার (৩০ মে) শুনানি শেষে তিনজনকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদক জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। দেশে এলএসডি জব্দের ঘটনা এটাই প্রথম বলে জানায় ডিবি। এরপর গত বুধবার (২৬ মে) রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি এলএসডি তিন হাজার টাকা মূল্যে বিক্রি করতেন তারা।

যুক্তরাষ্ট্রের অনলাইন ফার্মাসিউটিক্যাল এনসাইক্লোপিডিয়া ড্রাগস ডটকমের ওয়েবসাইট থেকে জানা যায়, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি)। এই ড্রাগটি অ্যাসিড প্রকৃতির এক ধরনের সাইকেডেলিক ওষুধ। মানুষের মনস্তাত্ত্বিক প্রভাবের বিষয়ে এটি কাজ করে। যা এটি সেবন/ব্যবহারে অবাস্তব চিত্রসমূহ বাস্তব মনে হয়। তবে এটি প্রধানত প্রমোদমূলক ওষধ হিসেবে এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এলএসডি ড্রাগ সাধারণত জিভের নিচে রাখা হয়। এটি ইনজেকশানের সাহায্যেও শরীরে নেওয়া যায়। এটি উত্তেজক, আনন্দদায়ক। মনের ওপরও এর প্রভাব রয়েছে। কখনো কখনো এর প্রভাবে ভীতিকর অনুভূতি তৈরি হয়। এমনটা ঘটলে একে ‘ব্যাড ট্রিপ’ বলা হয়।

ডিবি পুলিশ বলছে, ফেসবুকে ‘আপনার আব্বা’ নামে একটি গ্রুপের মাধ্যমে ওই মাদকের ক্রেতা সংগ্রহ করা হয়। গ্রুপে সদস্যসংখ্যা এক হাজারের বেশি। গ্রেপ্তার লুপল গ্রুপটি পরিচালনা করেন। লুপল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন। ড্রপ আউট হওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এলএসডিসহ ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

Update Time : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১