ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে আজকের নামাজের সময়সূচি: ১০ আগস্ট ২০২৬ এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে

এশিয়ান কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। জাপানের প্রতিপক্ষকে হারিয়ে ছয় বছর পর এ ইভেন্টে শীর্ষে উঠলো বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।

প্রথম সেটে আলিফ করেন ২৮ স্কোর, প্রতিপক্ষ গাকুতো করেন ২৭। এতে আলিফ ২-০ সেটে এগিয়ে যান। দ্বিতীয় সেটেও আলিফের দাপট ছিল—তিনি করেন ২৯, আর গাকুতো ২৮। তাতে বাংলাদেশের এগিয়ে থাকার ব্যবধান দাঁড়ায় ৪-০।

তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসে জাপানি আর্চার। গাকুতো যথাক্রমে ২৮ ও ২৭ স্কোর করলে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে সমতা আসে ৪-৪ সেট পয়েন্টে।

পঞ্চম ও শেষ সেটে শিরোপা নির্ধারণ হয়। সেখানে আলিফ করেন ২৯, গাকুতো করেন ২৬। ফলে ৬-৪ সেটে জয় পায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে ছয় বছর পর আবারও এশিয়ান আর্চারিতে সোনা ঘরে তুললো বাংলাদেশ।

Tag :

দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

এশিয়ান কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ

Update Time : ১২:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫