ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ২৫২ Time View

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষমন্ত্রী।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

ফলাফল যেভাবে দেখা যাবে :
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboard.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শিট ডাউনলোড করা যাবে। আবার www.educationboardresults ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।

এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে । উদাহরণ স্বরূপ বলা যেতে পারে- ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA ১২৩৪৫৬ ২০২২ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮ শতাংশ

Update Time : ০৬:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২