ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ৩১৯ Time View
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বই উৎসব উদ্বোধনের দিন ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।
এর আগে ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। তবে, বই উৎসব উদ্বোধনের দিন ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এ খায়ের।
রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সেসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত থাকেন।
করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) ফল দেওয়া হবে।
পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর

Update Time : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১