ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

এ বছরটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবেই দেখছেন পরীমনি

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ২২৯ Time View

গত বছর নানা সমস্যার মধ্যে কেটেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। বিবাহ বিচ্ছেদ, নানার মৃত্যু, অসুস্থতাসহ নানা কারণে তিনি খুব একটা ভালো ছিলেন না। বিপরীতে ছেলে পুণ্যকে নিয়ে মাতৃত্বের অনুভূতিতেও ভেসেছেন তিনি। এদিকে শোককে শক্তিতে পরিণত করে নতুন বছরে নতুন উদ্যামে কাজে ফিরেছেন এ নায়িকা।

চলতি বছর পরীমনির ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগোতে চান। কারণ বেশকিছু ভালো কাজ হাতে রয়েছে তার, যেগুলো চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ অনেকখানি শেষ করেছেন তিনি। রেজা ঘটকের পরিচালনায় এ সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।

অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ও রয়েছে তার হাতে। অন্যদিকে এরইমধ্যে তিনি ভালোবাসা দিবসের ‘বুকিং’ শিরোনামের একটি অ্যান্থলজি ফিল্মেরও কাজ শুরু করেছেন, যেটি পরিচালনা করছেন হাল সময়ের অন্যতম সফল নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

পরীর হাতে রয়েছে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ শিরোনামের একটি সিনেমাও। এ সবকটি কাজেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার কাছে প্রস্তাব রয়েছে আরও কমপক্ষে হাফ ডজন সিনেমার। তবে এ বছরটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবেই দেখছেন পরীমনিও। তাই অনেক ভেবে চিন্তে পা ফেলছেন এ নায়িকা।

এ বিষয়ে পরীমনি বলেন, এখন অনেক চিন্তা করে কাজ করি। ভুল করতে চাই না। কাজের প্রস্তাব অনেক আসে। কিন্তু গ্রহণ করি কেবল খুব পছন্দ হলেই। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলো তেমনই কাজ। আরও কিছু ভালো কাজের প্রস্তাব আছে হাতে। সেগুলো যদি করি সামনে সবাই জানতে পারবেন।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এ বছরটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বছর হিসেবেই দেখছেন পরীমনি

Update Time : ০৭:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪