ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

এ বছরের প্রাথমিকের সমাপনী পরীক্ষা নেয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৮ Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ শিক্ষার মানোন্নয়নে সজাগ রয়েছে। এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও নেয়া হবে। এ জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। কিছুদিনের মধ্যে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

প্রতিমন্ত্রী বলেন, মহামারির ভয়াবহতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে সরাসরি পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা-কার্যক্রমও অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ওয়ার্কশিট পৌঁছে দেয়ার কার্যক্রমও চলবে।

‘করোনা অতিমারির কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অনেক কর্মকর্তার কর্মস্থল বদলি স্থগিত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে অনলাইনে এর প্রস্তুতি নেয়া হচ্ছে’ বলেও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সকলকেই সচেতন হতে হবে। শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে। শ্রেণি কক্ষে প্রবেশের আগে প্রত্যেকের তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করা ছাড়াও প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব রেখে বসতে হবে।

এর আগে উত্তরাঞ্চলের প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা ও কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট খন্দকার ইকবাল হোসেন, বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুজাহিদুল ইসলাম, আওয়ামী লীগের রংপুর জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

এ বছরের প্রাথমিকের সমাপনী পরীক্ষা নেয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

Update Time : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১