ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওয়ানডে বিশ্বকাপ ১৪ দলের, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের

ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই বিশ্বকাপেই দল বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দলের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে ২০ দল নিয়ে। দল বাড়ছে আইসিসির নেওয়া ২০২৪ থেকে ২০৩১ সালের নতুন চক্রে। অবশ্য ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল নিয়ে আয়োজন করা হবে ২০২৭ সালের আসর থেকে। সামনের ২০২৩ সালের বিশ্বকাপ হবে আগের মতোই ১০ দল নিয়ে।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দল নিয়ে হবে ২০২৪ সালের আসর থেকে। আট বছরের নতুন চক্রে প্রতি দুই বছর পরপর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, ২০২৪ সালের পর ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে কুড়ি ওভারের বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এ বছর ভারতে হতে যাওয়া ও ২০২২ সালের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগের মতোই ১৬ দল নিয়ে।

নতুন চক্রে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ হবে দুটি- ২০২৭ ও ২০৩১ সালে। ম্যাচ হবে মোট ৫৪টি। ৭ দল দুই গ্রুপে ভাগ হয়ে শুরু করবে বিশ্বকাপ লড়াই। সেখান থেকে শীর্ষ তিন দল (দুই গ্রুপ থেকে মোট ৬ দল) চলে যাবে সুপার সিক্সে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। একই ফরম্যাটে হবে ২০২৩ ‍বিশ্বকাপও। শুধু দলের সংখ্যা কম।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল খেলবে ৫৫ ম্যাচ। তবে এখানে দলগুলো লড়বে চার গ্রুপে ভাগ হয়ে। প্রত্যেক গ্রুপে খেলা পাঁচ দলের শীর্ষ দুটি চলে যাবে সুপার এইটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আট দলের চ্যাম্পিয়নস ট্রফিও রেখেছে আইসিসি। ২০২৫ ও ২০২৯ সালে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

আইসিসি ইভেন্টের সূচি:

(২০২৪ থেকে ২০৩১ সালের চক্রে)

২০২৪ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৫ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)

২০২৬ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৭: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)

২০২৮ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০২৯ সাল: চ্যাম্পিয়নস ট্রফি (৮ দলের ১৫ ম্যাচ)

২০৩০ সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দলের ৫৫ ম্যাচ)

২০৩১ সাল: ওয়ানডে বিশ্বকাপ (১৪ দলের ৫৪ ম্যাচ)

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ওয়ানডে বিশ্বকাপ ১৪ দলের, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের

Update Time : ০৭:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১