ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৮৫ Time View

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন, সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। তিনি মোবাইল ফোনে জানান, মিয়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণে শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

সাবারাং নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

সাইফুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, এইরকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।
এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে

Update Time : ০৭:২৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪