ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন : অকারণে ঘোরাঘুরি, গ্রেফতার ৩২০, লাখ টাকা জরিমানা

করোনা সংক্রমণরোধে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়। এর বাইরে ৬৮টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও গোয়েন্দা ডিভিশন মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণরোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

এর আগে করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে র্ভাচ্যুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি সরকারি বিধিনিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধানসহ ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।

১ জুলাই থেকে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সময় শফিকুল ইসলাম বলেন, যুক্তিসংগত কারণ ছাড়া কেউ বের হলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন : অকারণে ঘোরাঘুরি, গ্রেফতার ৩২০, লাখ টাকা জরিমানা

Update Time : ০২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১