ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

করোনা আক্রান্ত মেহের আফরোজ শাওন

করোনায় আক্রান্ত হয়ে বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে তিনি বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।’

সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ‌্যকাউন্টে এক স্ট‌্যাটাসে লিখেন, ‘পজিটিভ।’ তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব‌্য করে দ্রুত সুস্থ হয়ে উঠার জন‌্য প্রার্থনা করছেন।

গত বছর মার্চে যখন করোনা সংক্রমণ বিশ্বব‌্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।

কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে সে যাত্রায় কোনো সমস‌্যা হয়নি এই অভিনেত্রীর।

ঈদুল আজহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানে কণ্ঠ দেন চঞ্চল-শাওন। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ইউটিউবে মুক্তি পায় গানটি। গানটি দারুণ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতা মহলে। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

করোনা আক্রান্ত মেহের আফরোজ শাওন

Update Time : ০৬:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১