ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

করোনার চেয়েও নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি

করোনার চেয়েও নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচনে করোনার বিস্তার ঘটাতে পারে এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র।

আজ শনিবার (১২ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কোভিড পরিস্থিতি শুরুর পর পৃথীবির বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি।

নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) প্রদানের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে থাকবে কি-না জানতে চাইলে সিইসি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে এনআইডি কার্যক্রম ভিন্ন মন্ত্রণালয়ের কাছে ন্যাস্ত থাকে। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করে। আমাদের দেশে যেহেতু এনআইডি কার্যক্রমেরও সূচনা করেছে নির্বাচন কমিশন, তাই এটি কমিশনের কাছেই থাকা উচিত বলে সরকারের কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার বিভাগের জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সভা করে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সভায় সভাপতিত্ব করেন। প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থীর পরিচয় শুধু প্রার্থী। তিনি কোন দল-মত বা গোত্রের এটা বিবেচনা করে কোনো প্রার্থীকে অধিকার বঞ্চিত করা যাবে না।

নির্বাচনে আচরবিধি লঙ্ঘনকারীদের কঠোরভাবে আইনের আওতায় আনার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘এবার নির্বাচন সুষ্ঠু হবে।’

আগামী ২১ জুন বরিশাল বিভাগের ১৭৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে ২৬ ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নগুলোতে শুধু সদস্য পদে নির্বাচন হবে।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

করোনার চেয়েও নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি

Update Time : ০২:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১