ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

করোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে :ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা

করোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা। বৃহস্পতিবার  (০২ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেওয়ার প্রয়োজন হবে। মানুষের আগামী বহু বছর ধরেই প্রতি বছর টিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ার আগে।
সাক্ষাৎকারে ড. বুর্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট, এবং ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। তবে ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোনো পরিবর্তন ঘটাতে হয়নি বলে দাবি করেছেন তিনি।
সদ্য শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপারে তিনি বলেন, তারা এখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ করছেন। আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

করোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে :ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা

Update Time : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১