ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আপাতত তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছে বলে টুইট বার্তায় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে শনিবার (২৭ মার্চ) টুইট করেন তিনি। তবে তার পরিবারের আর কোনও সদস্য করোনা আক্রান্ত হননি বলেও জানিয়েছেন।

শনিবার টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সব রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যের সকলেরই রিপোর্ট নেগেটিভ।’

শচীন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।

তার কথায়, এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।’

Tag :

Update Time : ০৬:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১