ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় দেশে এ পর্যন্ত ২০ সহস্রাধিক আক্রান্ত, মারা গেছেন ৯০ পুলিশ সদস্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৩৪৮ Time View

দেশে এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি পুলিশ সদস্য। এরমধ্যে ৯০ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত দেয়া পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এর সংখ্যা তিন হাজার ৪১৩ জন।

পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য বলছে, এসময় সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সঙ্গে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।

২০২১ সালে গত সাড়ে তিন মাসে এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারি মাসে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

গত বছরের ৮ মার্চে দেশে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জনের প্রাণ গেছে।

Tag :

করোনায় দেশে এ পর্যন্ত ২০ সহস্রাধিক আক্রান্ত, মারা গেছেন ৯০ পুলিশ সদস্য

Update Time : ০৫:৫২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১