ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

করোনায় বাবার মৃত্যুর খবরে ছেলের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৩৩৩ Time View
করোনায় বাবার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পর মারা গেলেন ছেলেও। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়।
বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে ওই পরিবারের আত্মীয় শিউলি রহমান জানান, গত ৩ জুলাই আবদুল আজিজ শেখ ও তার স্ত্রী আলেয়া বেগম (৭৫) করোনা শনাক্ত হয়। ওই দিনই দুজন কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হন।
এর আগের দিন তাদের ছেলে মতিয়ার রহমান হৃদ্‌রোগের সমস্যা নিয়ে শহরের তোফাজ্জেল হেলথ ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। দুজনের লাশই সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র জানায়, আবদুল আজিজ ও তার স্ত্রী আলেয়া বেগম করোনা ১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাদের দুজনের শরীরেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। এরপর আজ বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মারা যান। তার স্ত্রীর আলেয়ার এখনও চিকিৎসা চলছে।
তোফাজ্জেল হেলথ ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক আমিনুল হক বলেন, মতিয়ার রহমান হার্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তার কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

করোনায় বাবার মৃত্যুর খবরে ছেলের মৃত্যু

Update Time : ০৭:২১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১