ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

করোনা আক্রান্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ

করোনা আক্রান্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে রবিবার (২৮ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।

সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ। আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের। বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, এখন আগের থেকে একটু ভালো আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। দোয়া করবেন।

‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

করোনা আক্রান্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ

Update Time : ০২:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১