ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা টেস্টে টানা ৪৩ বার পজিটিভ

টানা ১০ মাস করোনা পজিটিভ থাকার পরও সুস্থ হয়ে উঠেছেন ব্রিটেনের ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। দীর্ঘ এই সময়ে ৪৩টি পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে।

বিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ডেভ স্মিথ নামের ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত গাড়িচালক প্রশিক্ষক। ব্রিস্টলে তার বসবাস। সাত বার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

স্মিথ নিজেই বিদায়ের প্রস্তুত নিয়ে পরিবারকে বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও।’

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, স্মিথের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষ পর্যন্ত ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়।

স্মিথের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।

ডেভ স্মিথের ফুসফুস রোগের ইতিহাস ছিল। ২০২০ সালের মার্চে করোনায় সংক্রমিত হওয়ার কিছুদিন আগে তিনি লিউকোমিয়া থেকে সেরে ওঠেন।

স্মিথ দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এখনো শ্বাসকষ্ট আছে। তবু নাতনিকে গাড়িতে চড়ে চালানো শিখিয়েছেন!

Tag :
জনপ্রিয়

করোনা টেস্টে টানা ৪৩ বার পজিটিভ

Update Time : ০৯:৩১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১