ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের অদূরে গুলি, নিরাপত্তারক্ষীসহ নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এক পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। ওই পুলিশকর্মীর গুলিতে প্রথমে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে ওই পুলিশ নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালায় বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ভরদুপুরে কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক নারীর। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই নিরাপত্তারক্ষীর গলায় ক্ষত রয়েছে।

জানা গেছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পেছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই নারী কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়েও বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের অদূরে গুলি, নিরাপত্তারক্ষীসহ নিহত ২

Update Time : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২