ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

কাজী হায়াৎ আইসিইউতে

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার পুত্র অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার খবরে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন এই নায়ক। বর্তমানে বাবার দেখাশোনা তিনিই করছেন।

কাজী মারুফ তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, আসলে বয়স্ক মানুষ তো, করোনার ধকলটা সামলাতে পারছেন না। বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।

পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমা জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। দুজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে কাজী হায়াতের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন হাসপাতালের সাধারণ কেবিনেই তার চিকিৎসা চলছিল।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাজী হায়াৎ আইসিইউতে

Update Time : ০৭:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১