ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

কানাডায় উল্টে গেলো উড়োজাহাজ, আহত ১৮

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি উড়োজাহাজ উল্টে যাওয়ার ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

ডেল্টা এয়ার লাইনসের কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্র ছিলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।

কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেয়া হয়নি। ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে, একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে।

জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সাম্প্রতিক দুটি দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে একটি সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল আর ফিলাডেলফিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিল।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

কানাডায় উল্টে গেলো উড়োজাহাজ, আহত ১৮

Update Time : ০৫:৩৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫