ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুক হামলার একাধিক ঘটনায় কয়েকজন নিহত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুক হামলার একাধিক ঘটনায় কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিসি। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটকের খবর নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবামাধ্যম। এ গুলির ঘটনায় পুলিশ জরুরি সতর্কতা জারি করেছেন। বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রশাসন।

সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় ভোর সোয়া ৬টার পরপরই প্রথম সতর্কবার্তা পাঠানো হয়। বলা হয়, ‘ল্যাংলি নগরীর প্রাণকেন্দ্রে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে’। ল্যাংলির কাছের একটি পৌরসভায় ‘আরেক ঘটনা ঘটেছে’।

দেশটির পুলিশ জানিয়েছে, আটক ওই ব্যক্তি একাই হামলা চালিয়েছেন, নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত- তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

সার্জেন্ট রেবেকা পারস্লো স্থানীয় সাংবাদিকদের বলেন, “আমরা একজন সন্দেহভাজন পুরুষকে আটক করেছি। তার সঙ্গে অন্য আর কেউ জড়িত আছেন কিনা আমরা তা খতিয়ে দেখছি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর জরুরি সতর্কতা তুলে নেওয়া হবে।”

পুলিশের এই কর্মকর্তা জানান, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। তবে ঠিক কত জন তা তিনি নির্দিষ্ট করে বলেননি। হামলার শিকার হওয়া মানুষেরা গৃহহীন এবং পুলিশের বিশ্বাস তাদের নিশানা করেই হামলা চালানো হয়েছে।

তবে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) এ হামলায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুক হামলার একাধিক ঘটনায় কয়েকজন নিহত

Update Time : ০৪:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২