ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের পানি শনিবার রাত ১০টায় ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা ছাড়া হয় আজ রোববার সকাল সাড়ে ৮টায়।

কর্ণফুলী পানি বিদ্যূৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, শনিবার রাত ১০টায় বাঁধের পানি ছাড়া কথা থাকলেও কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়নি। তবে রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল বিকেলে এক জরুরি বার্তায় কাপ্তাই হ্রদের পানি উচ্চতা ১০৭ দশমিক ৬৭ ফুট এমএসএল এ বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার রাত ১০টা থেকে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার ঘোষণ করেন কর্ণফুলী পানি বিদ্যূৎকেন্দ্রের ব্যবস্থাপক।
তিনি জানান, বাঁধের সবকটি জলকপাট থেকে ছয় ইঞ্চি পরিমাণের পানি ছেড়ে দেওয়া হবে ও নয় হাজার কিউসেক পানি ছাড়া হবে। হ্রদের পানি প্রবাহ বা লেভেল ও বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে প্রবাহ অস্বাভাবিক বৃদ্ধি পেলে জলকপাটের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও জানিয়েছেন।
Tag :
জনপ্রিয়

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে

Update Time : ০৪:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪