ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে আটক

বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার রাতে ফাঁসির দন্ডপ্রাপ্ত চার আসামী কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাত ৩টা ৫৬ মিনিটে চার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কনডেম সেলের ছাদ কেটে বের হয়ে বিছানার চাদরেরর সাহায্যে দেয়াল টপকে বেড়িয়ে যায়। বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন পুলিশকে তাৎক্ষণিকভাবে এ ঘটনা জানান। এসময় পুলিশ বগুড়া জেলখানাকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের এসআই খোরশেদ আলম বগুড়া কারাগার থেকে অল্প কিছু দূরে চাষী বাজারে পালাতক আসামীদের আটক করে। পালিয়ে যাওয়া আসামীরা কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মোঃ আমির হামজা (৪১), বগুড়ার মোঃ জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম  আসামী পলায়ণ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়ার ১৪ মিনিট পর পুলিশের হাতে আটক

Update Time : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪