ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যালয় থেকে পালিয়ে যান ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা

ব্যাংকিং খাতে হওয়া লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানান অনিয়মে সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।

এ সময় কার্যালয় থেকে পালিয়ে যান ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। এখন কর্মকর্তারা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

পদত্যাগ করা ডিজিরা হলেন, কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন্নাহার এবং মাসুদ বিশ্বাস। এসময় দেখা যায় সমালোচিত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ব্যাংকের পেছনের গেট থেকে পালিয়ে যান। কয়েকজন কর্মকর্তা গাড়িতে উঠতে সাহায্য করেন।

পালানোর আগে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে যান।

Tag :

Update Time : ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪