ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি

আগামীকাল শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে আট দিনের কর্মসূচির অংশ হিসেবে শহীদ জিয়ার কবর জিয়ারত ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা আয়োজন রয়েছে।

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ শেরেবাংলা নগরের জিয়া উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

একই দিন বেলা ১১টা ৩০ মিনিটে মানিকমিয়া এভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে আরও ১৬টি স্থানে বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এদিকে সকাল ১০টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এবং সকাল ১০টা ৩০ মিনিটে এ্যাবের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া বেলা ১১টা ২০ মিনিটে কাওরান বাজার এফডিসির সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

একই সময়ে হাইকোর্ট মাজারের সামনে আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন এডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী আরও জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং সামাজিক কার্যক্রম পালন করবে। ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

Tag :

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি

Update Time : ০১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬