ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে থাকতে দেখেছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন।
জম্মুর কিছু নাগরিক বলেছেন যে ৪৫ মিনিট আগে তারা জম্মু বিমানবন্দরের দিকে বেশ কয়েকটি বস্তু আসতে দেখেছেন। তারা বলেন, কিছুক্ষণ পর আমরা বিপরীত দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম এবং আগুনের শিখা দেখা গেল, সম্ভবত তাদের থামানোর জন্য।
জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন।
এদিকে, বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমান বন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।
ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট চলছে, লোকজনকে দৌঁড়াদৌড়ি করতে দেখা গেছে। সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এজন্য শহরজুড়ে এয়ার সাইরেন বাজে।
আন্তজার্তিক ডেস্ক 



















