ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

কিয়েভ অভিমুখে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

উক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে ১৭ মাইল দীর্ঘ একটি সেনাবহর এগিয়ে যাচ্ছে বলে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে বাংলাদেশ সময় সোমবার রাতে দিকে বিবিসি জানিয়েছিল। তবে সকালে নতুন আরেকটি ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে বহরটি অন্তত ৪০ মাইল দীর্ঘ।

ম্যাক্সার টেকনোলজির দেয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বহরটি কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে রোববার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল।

সেসময় ম্যাক্সার জানায়, সেনাবহরে অস্ত্র-সজ্জিত যান, ট্যাঙ্ক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে। প্রাইভেট এ মার্কিন কোম্পানিটি বলছে, ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ১১মিনিটে বহরটি আন্তোনোভ বিমানঘাঁটির কাছাকাছি টি-১০১০ হাইওয়েতে অবস্থান করছিল।

রাজধানী থেকে আন্তোনোভের দূরত্ব কম করে হলেও ১৭ মাইল। বৃহস্পতিবার সেখানে তীব্র লড়াই হয়। ওই বিমানঘাঁটিতেই বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা বিশেষ অভিযান শুরু করে। এরপর বিভিন্ন শহরে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই হয়। এরইমধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা।

চলমান সংকট নিরসনে সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধী দল। তবে কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। দুই পক্ষই দ্বিতীয় দফা বৈঠকে সম্মত ।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

কিয়েভ অভিমুখে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

Update Time : ০৩:৪৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২