ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১২ মৃত্যু

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গে আরো ২ জনসহ মোট ১২ জন মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

২০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৩৫৩ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৭৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে।

এদিকে নতুন ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জন। শনাক্ত ৩২৫ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৮ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৩৯ শতাংশ।

নতুন করে শনাক্ত হওয়া ৩২৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৮২ জন, দৌলতপুরে ৪৩ জন, কুমারখালীতে ৯৭ জন, ভেড়ামারার ৬০ জন, মিরপুরে ৩২ জন ও খোকসার ১১ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৭৪ হাজার ৭৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭১ হাজার ৩৬৭ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭২ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৫৬৫ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১২ মৃত্যু

Update Time : ০৫:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১