ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

কেকেআর শিবিরে আবারও করোনার থাবা,স্থগিত নাইটদের আরসিবি ম্যাচ

আবারও করোনা ভাইরাস থাবা বসাল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। প্রভাব এতটাই যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের আজকের ম্যাচ স্থগিত করে দেওয়া হল। এক সূত্র মারফত জানা গিয়েছে যে কোভিড ১৯-এ আক্রান্ত কেকেআরের একাধিক সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। কবে হবে এই ম্যাচ, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানিয়ে দেওয়া হবে।

আজ সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএলের ৩০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার কথা ছিল। খেতাব জয়ের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হত ইয়ন মর্গ্যান শিবিরকে। তার আগেই কেকেআর শিবিরের এক স্পিনার এবং ফাস্ট বোলারের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে বিসিসিআই।

সোমবার ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে কেকেআরের প্রথম একাদশের নিয়মিত সদস্য বরুণ চক্রবর্তী এবং রিজার্ভ বেঞ্চের সন্দীপ ওয়ারিওরের প্রথম কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। সেই রিপোর্ট সঠিক কিনা, তা যাচাই করার জন্য তাঁদের আরও একটি করোনা টেস্ট করা হয়েছে। সেই রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে অভিনেতা শাহরুখ খানের দল। তবে আপাতত কেকেআরের দুই সদস্যকে আইসোলেশনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বরুণ ও সন্দীপকে দলের ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের বাকি সদস্যরা কোভিড ১৯ নেগেটিভ হওয়ায় নাইট শিবিরের জৈব সুরক্ষা বলয় আরও আঁটোসাঁটো করা হয়েছে। প্রত্যেকের ফের করোনা টেস্ট করানো হবে বলে জানিয়েছে বিসিসিআই।

অন্যদিকে দেরি না করে কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে বোর্ড আজকের কেকেআর বনাম আরসিবি ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। উল্লেখ্য আইপিএল শুরুর আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কেকেআরের নীতীশ রানা। দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর তিনি দলের অনুশীলনে ফিরেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে কোভিড ১৯-এ সংক্রামিত হয়েছিলেন অন্যান্য দলের বেশ কয়েকজন ক্রিকেটারও।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

কেকেআর শিবিরে আবারও করোনার থাবা,স্থগিত নাইটদের আরসিবি ম্যাচ

Update Time : ০৫:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১