ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

কেনিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু

কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার (০৪ ডিসেম্বর) দেশটির রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির কিতুই কাউন্টির এনজিউ নদীতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গভর্নর চ্যারিটি এনগিলু এক টুইট বার্তায় জানান এ তথ্য। তিনি বলেন, এই সকালে একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ি আমরা। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও মরদেহ থাকতে পারে বাসের ভেতরে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে চার শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি
জানা গেছে, পূর্ব আফ্রিকার এ দেশটির বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক হারে ভারি বৃষ্টিপাত হয় গত সপ্তাহে। এতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
কেনিয়া রেডক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি বাসটিতে কতজন যাত্রী ছিলেন।
দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

কেনিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু

Update Time : ০৩:৪৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১