ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০

ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার (৭মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু।

কেরালার পর্যটন মন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস বলেছেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।

তিনি পিটিআইকে বলেন, নৌকাটির নিচে আটকে পড়া আরও অনেককে বের করে আনতে হবে বলে মনে করা হচ্ছে। নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। মন্ত্রী আব্দুরহিমান এবং রিয়াস উদ্ধার অভিযান সমন্বয় করছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০

Update Time : ০২:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩