ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।’
তিনি বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৭ সদস্যকে হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি।’
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‌সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র-ছাত্রী, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরও বড় কথা হচ্ছে আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।
তিনি বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। সেটা যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে: আইনমন্ত্রী

Update Time : ০১:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪