ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডাউনটাউন স্যাক্রামেন্টোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোরের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে।

রোববার স্যাক্রামেন্টো পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় গোলাগুলির স্থানটি এড়িয়ে চলার জন্য স্থানীয়দের অনুরোধ করেছেন।

যে এলাকায় গোলাগুলি হয়েছে সেখানে রেস্তোরাঁ এবং বার রয়েছে বলে স্যাক্রামেন্টো পুলিশ বিভাগ জানিয়েছে।

পুলিশ জানায়, ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল। এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।

গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা ও বিবিসি

Tag :

ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৬

Update Time : ০২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২