ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচামরিচসহ সব ধরনের সবজির বাজার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ২৬৬ Time View

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে লাগাম নেই নিত্যপণ্যের বাজারে। ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচামরিচসহ সব ধরনের সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বেতাগী উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের হাটবাজারগুলোতে দ্রব্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে।

কাঁচামরিচের দাম ব্যাপক বাড়ায় এ উপকূলীয় অঞ্চলের নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচামরিচসহ অন্যান্য জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, একদিকে সরবরাহে ঘাটতি, অন্যদিকে চাহিদা বেশি। এ কারণে দাম বেড়েছে। তবে বাড়তি এই দাম বেশি দিন থাকবে না বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, জাতভেদে ৩০০ টাকায়।

দাম বাড়া নিয়ে বিষয়ে পৌর শহরের বিক্রেতা ভবরঞ্জন ঢালী জানান, বৃষ্টি না হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে বেতাগীতে যে মরিচ পাওয়া যাচ্ছে এগুলো বরিশাল থেকে এসেছে বলে দাবি করেন তিনি।

খুচরা বিক্রেতাদের দাবি, বেতাগীতে চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। মরিচ ছাড়াও কাঁচাবাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে কাঁকরোল ৫০, বরবটি ৬০, কাঁচকলা ৩০, মিষ্টি কুমড়া ৫০, গাজর ১৪০, পটল ৬০, আলু ২৮-৩০, লাউ প্রতিটি ৫০-৬০, লাউশাক প্রতি আঁটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহেও প্রতি কেজি ৪৫-৫০ টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন ক্রেতারা।

পৌর শহরে বাজার করতে আসা জাকির হোসেন নামে এক ক্রেতা বলেন, কাঁচামরিচসহ জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, মানুষ এসব পণ্য কিনবে কিভাবে? দাম পাইকারিতে বাড়ায় খুচরা ব্যবসায়ীদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, কাঁচামরিচসহ কাঁচাবাজারের সকল ধরনের পণ্যের দাম অতিরিক্ত নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচামরিচসহ সব ধরনের সবজির বাজার

Update Time : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২