ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা

স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে ফার্মের মুরগির ডিম। সেটির দামও লাফিয়ে বেড়ে এখন রেকর্ড গড়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। আর খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা।

শুক্রবার (২১ জুন) শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে জানা যায়, প্রতি হালি ডিমের দাম ৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড়বাজার থেকে কিনলে ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকা, আর খুচরা দোকানে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এদিকে, বেগুন প্রতি কেজি ৭০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ২৮০টাকা, লাউ ও বাঁধাকপি এবং ফুলকপি ৫০ টাকা, টমেটো ১২০ টাকা, চিচিঙ্গা ৫০, শশা ২৪০, বরবটি ৮০, ঢেড়শ ৪০, পটল ৪০, কুমড়া ৩০ টাকা, কাঁকরোল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দামও কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। রসুন ২২০ ও আদা ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২২০ টাকা। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে সাড়ে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। চাষের পাঙাস কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২২০, চাষের শিং ৪০০ থেকে ৪৫০ টাকায়, রুই বড় সাইজের ৪০০ থেকে ৪৫০ টাকা, মাঝারি সাইজের ৩৫০, ছোট সাইজের ২০০ টাকা, কই ৩০০ টাকা, পাবদা মানভেদে ৪৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, কাতলা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর ডিম ব্যবসায়ীরা জানান, উৎপাদন খরচ নির্ধারণ না হওয়ায় ডিমের বাজার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। খামারিরা বলছেন, মুরগির খাদ্য ও আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম বাড়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা

Update Time : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪