ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

খুলনায় পুলিশি ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৫১১ Time View

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খুলনা মহানগর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দিচ্ছে পুলিশ এমনটা অভিযোগ করছে দলটি।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় খুলনার শহীদ মহারাজা চত্ত্বরে এ সমাবেশ করবে দলটি। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করে। সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রায় ১০ হাজার নেতাকর্মীর একটি মিছিল শনিবার বেলা সাড়ে ১২টায় সমাবেশস্থলে পৌঁছায়। এ সময় তাদের হাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খুলনার বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের ছবি সংবলিত প্লাকার্ড দেখা যায়।

সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে যোগ দিতে এদিন সকালেই খুলনায় পৌঁছান গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা থেকে খুলনায় আসার সময় পথে আইনশৃঙ্খলাবাহিনী বিভিন্ন সময় তার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন ইশরাক।

দুপুরে খুলনা পার্টি অফিসের সামনে থেকে সমাবেশস্থলে যাওয়ার সময় দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

পরে আজিজুল বারী হেলাল সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে যে কারোরই সভা-সমাবেশ করার অধিকার আছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

খুলনায় পুলিশি ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

Update Time : ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১