ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় ৪০ জনের প্রাণহানি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৩৬৭ Time View
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। মারা যাওয়া ৪০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুর আটজন, মাগুরায় চারজন, যশোর ও ঝিনাইদহ তিনজন করে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।
Tag :
জনপ্রিয়

খুলনা বিভাগে করোনায় ৪০ জনের প্রাণহানি

Update Time : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১