ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৩৪৮ Time View

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব ব্যক্তির মৃত্যু ও করোনা শনাক্ত হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

এর আগে বুধবার বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু ও এক হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়। ৬ জুলাই ৪০ জনের মৃত্যু ও এক হাজার ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। ৫ জুলাই ৫১ জনের মৃত্যু ও এক হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ছয় জন, মেহেরপুরে একজন, ঝিনাইদহে তিন জন, বাগেরহাটে একজন, চুয়াডাঙ্গায় তিন জন, মাগুরায় তিন জন ও নড়াইলে তিন জনের মৃত্যু হয়েছে। তবে সাতক্ষীরায় কারও মৃত্যু হয়নি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে রয়েছে খুলনায় ৩৩৮ জন, বাগেরহাটে ১৩৫ জন, সাতক্ষীরায় ৮৬ জন, যশোরে ৩৫২ জন, নড়াইলে ৯৩ জন, মাগুরায় ৬৮ জন, ঝিনাইদহে ১৪৪ জন, কুষ্টিয়ায় ২৩২ জন, চুয়াডাঙ্গায় ১৯১ জন ও মেহেরপুরে ৯৩ জন।

করোনা সংক্রমণের শুরু থেকে ৮ জুলাই পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৭ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৯৪ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭২ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু

Update Time : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১