ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনতেই নতুন করে ভাইরাল পরীমনি

শনিবারের বিকেল ফের পরী মনির দখলে। আরও একবার গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনতেই নতুন করে ভাইরাল পরী। এদিন পরী যেন সত্যিই আকাশের পরি। পরনে ঢিলেঢালা, নরম গোলাপি রঙের পোশাক। তাতেও নায়িকার বেবি বাম্প স্পষ্ট। কোমর ছোঁয়া চুল খোলা। তাতে কাঠগোলাপ। হাতের পাতায় এখনও স্পষ্ট মেহেন্দি। দু’হাত ছড়িয়ে দিয়েছেন দু’পাশে। ঠিক যেন ডানা মেলেছেন পরী মনি। মাথার উপরে খোলা আকাশ। তার নীচে দাঁড়িয়ে টাটকা বাতাসে বুকভরে শ্বাস নিচ্ছেন। পিছনে তখন সূর্য ডোবার পালা।

এই পরী মনির সঙ্গে আগের পরী মনির সত্যিই যেন কোনও মিল নেই! সন্তানলাভের যত দিন এগিয়ে আসছে, ততই তার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর। সেই অনাবিল ছোঁয়া তার মুখে-চোখেও। পর্দায় ‘মা’ ছবির শ্যুট করতে করতেই বাস্তবেও মা হওয়ার পথে পরী। চিকিৎসক সবুজ সঙ্কেত দিতেই ফেসবুকে আনন্দ ভাগ করে নেন অভিনেত্রী এবং তার স্বামী শরিফুল রাজ। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নায়িকা যেন মেঘমুলুকে ভাসছেন! তার মধ্যেই সেজেগুজে নৌকাবিহারে উদ্‌যাপন করেছেন পয়লা বৈশাখ। কখনও বা মাঝরাতে আইসক্রিম খেতে বেরিয়ে পড়েছেন স্বামীকে নিয়ে।

এত আনন্দের মধ্যেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি। বলিউডে আকছার নায়িকারা অন্তঃসত্ত্বা চেহারায় ছবি প্রকাশ্যে আনেন। হলিউডে এটি কোনও উল্লেখযোগ্য বিষয়ই নয়। ইদানীং টলিউডের নায়িকারাও ধীরে ধীরে মা হওয়াকে উদ্‌যাপন করতে শুরু করেছেন। সম্প্রতি রাজকে নিয়ে বেবি বাম্পের ছবি ভাগ করে নিতেই নিন্দিত অভিনেত্রী। দুই বাংলার অনুরাগীরা সে ছবি থেকে চোখ সরাতেও পারছেন না। আবার মন্তব্য নানা বিশেষণও যোগ করছেন! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিতর্কিত নায়িকার খুল্লমখুল্লা প্রশংসা করেছেন আর এক বিশিষ্ট নারী, শাশ্বতী বিপ্লব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনতেই নতুন করে ভাইরাল পরীমনি

Update Time : ০৫:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২