ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী দিন, ৪২ জন নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় রোববার ছিলো সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ১০ শিশু, ১৬ জন নারীসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। সপ্তাহজুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহত ২০০ ছাড়িয়েছে।

রোববার মধ্যরাতেরও পরে গাজার একটি ব্যস্ততম রাস্তার পাশের অন্তত ৩টি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনগুলো ধসে পড়ে এবং এর নিচে চাপা পড়ে অনেক মানুষের নির্মম মৃত্যু হয়।

ইসরায়েলের দাবি, গাজায় মোট নিহতের মধ্যে কয়েক ডজন সন্ত্রাসী রয়েছে। এক সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ৩ হাজারের বেশি রকেট ছুড়েছে। রোববার দুপুর থেকে শুরু করে রাতভর হামাস ইসরায়েলে রকেট ছুড়েছে। এতে ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

এদিকে সোমবার সকালেও গাজার বিভিন্ন এলাকায় ৮০টি বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে হামাসও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলাকা লক্ষ্য করে বেশকিছু রকেট ছোড়ে।

অন্যদিকে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলা অব্যহত থাকলে গাজায় জ্বালানি সংকটের ফলে যেকোনো সময় হাসপাতালগুলোর বিদ্যুৎ চলে যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত ১০ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী দিন, ৪২ জন নিহত

Update Time : ০৪:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১