ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৭

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ১৭৫ Time View

গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় আরও বেশ কয়েক এলাকায় হামলা চালিয়েছে দখলদার দেশটি। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েক অনেকে।

বৃহস্পতিবার (৩০ মে) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার সাংবাদিকরাও জানিয়েছেন, রাফাহতে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছে অনেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহতে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। হামলায় অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, বেশিরভাগ শরণার্থী শিবিরে মারা গেছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা মিশরের সঙ্গে গাজার সীমান্তের পুরো অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি বলেছেন, ‘হামাসের শক্তি ধ্বংস’ করতে গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে।

রাফাহ এর পশ্চিমে তাল আস-সুলতানে আহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করার সময় ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে দুই প্যারামেডিককে বোমা মেরে হত্যা করে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

সাড়ে আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকরই বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ৮১ হাজারের বেশি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৭

Update Time : ০৪:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪