ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

গাজীপুরের কোনাবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

আমরা ধারণা করছি, মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। দুর্ঘটনায় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে একটি মোটরসাইকেলযোগে হতাহতরা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি কোনাবাড়ী নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে শাহীন ও শামীম ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে এবং রাজু ও তার মেয়ে সেখানেই পড়ে যায়। এতে তারা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

গাজীপুরের কোনাবাড়ীতে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

Update Time : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২