ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৩০ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।
তিনি জানান, আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করার সময় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই বন্ধু মেহেদী হাসান খান, অমিত সাহাকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।
এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। পরবর্তীতে আসামিদের ডোপ টেস্ট করলে ফলাফল পজিটিভ পাওয়া যায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে শুনানি শেষে তিন আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।
Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড

Update Time : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪